আমি নিউইয়র্ক যাবার কথা ভেবে এই সুখে মরে যাচ্ছি যে আমি বিরিয়ানি খেতে পারব :P
প্রতিদিন একই সব্জি-ডাল খেয়ে আমি তিক্ত বিরক্ত!! এখন আমি শুধু অপেহ্মা করে আছি কবে নিউইয়র্ক যাবো আর বিরিয়ানি খাব :D
আজ এক শনিবার, পরের শনিবারেই আমি নিউইয়র্ক থাকব, মনে হচ্ছে কত… দিন… বাকি!! তর সইছেনা আর, শুধু যে জিনিসটা নিয়ে খুব চিন্তিত হচ্ছি তা হলো: weather. এখানকার চমৎকার sunny weather-এ থাকতে থাকতে, snow আর ঠান্ডা কি জিনিস ভুলেই গেছি !!!
যাহোক, মনে হচ্ছে অনন্ত কাল পরে বিরিয়ানি খাবো, আগে যখন তখন দৌড় মেরে চলে যেতে পারতাম। আর এখন দিন গুনতে হচ্ছে কবে যাব আমার প্রিয় শহরটাতে বিরিয়ানি খেতে :) মনে আছে বিরিয়ানি নিয়ে কত লেখা লিখেছি এই ব্লগ-এ। যতবার বিরিয়ানি খেতাম, খাওয়া শেষে আমার অভ্যাস ছিল কাছের একটা পানের দোকান থেকে পান খাওয়া। উদরপূর্তি করে বিরিয়ানি খেয়ে, মনের সুখে পান খেয়ে রাস্তায় হেটে বেড়ানোর সেই সুখ অন্যরকম ছিল। হাটতে হাটতে tired হলে আলাউদ্দিন-এ চা খেতে ঢুকে পড়তাম!! কি যে অদ্ভুত সেই সময়গুলো ছিল, এখন মনে হলে বড় মধুর আর স্বপ্ন স্বপ্ন মনে হয় :)
অল্প কিছুদিনের জন্য যাচ্ছি যদিও, আশা করছি এতদিন পর এই NY short visit আনন্দদায়ক হবে!
আর কিছু হোক বা না হোক, আমার সাধের বিরিয়ানি খাওয়া হবে ভেবেই আনন্দে নাচতে ইচ্ছা করেছে :)
একঘেয়েমি জীবনযাপনের জন্য কিনা জানিনা, কিন্থু আমার কথাবারতা, লেখালেখি আজকাল বড় বিরক্তিকর আর একঘেয়ে হয়ে গেছে। চিন্তা চেতনার মাঝে আমার যে sharpness ছিলো সেটাকে ভীষন miss করি।মনে হয় যেন কতকাল একটা ভাল কথা লিখিনা, বলিনা। আজকাল নিজের লেখা পড়ে একটা মৃত মানুষের দিনলিপি মনে হয়!!! খুব মিস করি হাসিখুশি সেই আমাকে, যে কোথায় জানি হারিয়ে গেছে :(
একঘেয়েমি আর একাকি এই জীবনযাপনে একটু পরিবর্তন আনার জন্য তাই নিউইয়র্ক যাবার ডিসিশনটা নিলাম। সামনে long holiday, এইসময়ে জব খুজে খুব একটা পৃথিবি উল্টাতে পারবনা :) তাই একটু ঘুরে আসলে হয়ত ভাল লাগবে, কতদিন দেখিনা আমার প্রান প্রিয় শহরটাকে!!
দেশের পর এখন ওটাই আমার সেকেন্ড হোম হয়ে দাড়িয়েছে! দেশকে আমি যেভাবে miss করি, আমি খেয়াল করছি, নিউইয়র্ক ছাড়ার পর নিউইয়র্কএর প্রতিও আমার তেমন একটা টান! এই শহরটা আসলেই আমাকে একটা অজানা বন্ধনে বেধেছে। আমি যখন নিউইয়র্ক যাবার টিকেটটা কাটলাম মুহুর্তে আমার মনটা খুশিতে ভরে গেল! হয়ত একটু বাড়াবাড়ি রকমের emotion হচ্ছে আমার নিউইয়র্ক নিয়ে, কিন্তু এটাই আমার জন্য সত্য, অস্বীকার করার উপায় নেই!
জানিনা এই অচেনা আমার আমির কাছে নিউইয়র্ক এখন কেমন লাগবে, হয়ত ভাল, হয়ত বিরক্তিকর। যেমনি লাগুক, বড় উথাল পাথাল করছে মনটা আমার একান্ত প্রিয় ওই শহরটার একটা বার দেখার জন্য!!
আমি যেই Indian ফ্যামিলির সাথে থাকি তারা একশতভাগ খাটি ভেজিটেরিয়ান। প্রতিদিনের মেনু হলো ডাল এবং কোনো একটা সবজি। আমি ভাবতাম দিনের পর দিন মানুষ কিভাবে শুধু এই এক মেনুর উপর বেচে থাকে?? এইটা একটা রহস্য ছিল আমার কাছে। কিন্তু মজার বিষয় হলো আমিও এখন ওদের সাথে থেকে ভেজিটেরিয়ান হয়ে আছি এবং আসলে ব্যাপারটা মোটেই সেইরকম খারাপ মনে হচ্ছেনা :)
সবচেয়ে চমৎকার যেটা খেয়াল কলাম যে তারা এই সবজি দিয়ে কয়েক হাজার রকমের রান্না করতে পারে, তাই কখনই একঘেয়েমি মনে হয়না।আমার জীবনে আমি এত রকমের diverse পদের রান্না খাইনি গত কিছুদিনে যা খেয়েছি :)
ভেজিটেরিয়ান খাবারের অন্নতম আরেকটা সুবিধা হলো শরিরটা সবসময় হাল্কা লাগে, নন-ভেজ এর জটিল digestion প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়না। শুধু দুংখ আমার একটাই, আমার সাস্থ্য একফোটাও এদিক সেদিক হয়নি, যেই ধুমশি ছিলাম সেই ধুমশি আছি :( উল্টা হয়ত আরও কয়েক পাউন্ড বেড়েছে :P এর সাথে যদিও ভেজিটেরিয়ান হবার কনো যগসুত্র নেই, দিনরাত ঘরে বসে থাকলে এমনি হয় :D
যাহোক, তবু আমি খুশি, এই সুবাদে সাময়িকের জন্য হলেও ভেজিটেরিয়ান হবার একটা সুযোগ পাওয়া গেল :D
আমার দিনগুলো যে কিভাবে কাটছে আমি নিজেও জানিনা। আমার সকাল কখন হয়, আমার রাত কখন আসে আমি কিছুই টের পাইনা।প্রতিদিন আমি একটা রবোটের মতো দিন যাপন করি। অনেকটা ভাব্লেশহীন এবং স্থির। এই কিছুদিন আগেও আমার জিবনযাপন কত ভিন্ন ছিলো। আমি আমেরিকার সবচেয়ে ব্যস্ততম শহর New York- এ পাখা মেলে উড়ে বেড়িয়েছি।প্রতিটা মুহুর্তকে পরিপুর্ন ভাবে উপভোগ করেছি।
যখন অজানা অচেনা এই California তে এলাম, ভেবছিলাম এই স্থিরতা আমি সহ্য করতে পারবনা, কিন্তু আমার ধারনা ভুল। সময় এবং পরিস্থিতি এক অদ্ভুত জিনিস, যেকনো পরিস্থিতিতে মানুষ নিজেকে খাপ খাইয়ে ফেলে :)
আমার মতো ছটফট মেয়ে দিব্বি একটা রুমের মাঝে দিন কাটিয়ে দিচ্ছে। প্রতিনিয়ত আমি কত কিছু যে শিখছি জীবন সম্পর্কে। প্রতি মুহুর্তে আমি অবাক হচ্ছি মানুষ হিসেবে আমাদের adaptability এর খমতা দেখে, যেকোনো পরিস্থিতি সীকার করার খমতা দেখে :) এই রকম একটা স্থির সময় আমার ধারনা সবার জীবনেই আশা উচিত, জীবনে চলার পথে আমরা অনেক কিছুর খেই হারিয়ে ফেলি, এই সময়গুলো হয়ত আমাদের নতুন পথ দেখতে সাহায্য করে কিংবা নিজেকে আবিশাকার করতে সাহায্য করে। আমি just মনে প্রানে মনে করি এইরকম একটা সময়ের আমার খুবি প্রয়োজন ছিল এবং আমি fortunately সেই সুযগটাও পেয়েছি নিজেকে আবার নতুন করে আবিশকার করার এবং নিজেকে নিয়ে ভাব্বার :)
নিজেকে নতুন করে পাবার জন্য এই অচিন জায়গায় নির্বাসনের বড় প্রয়োজন ছিল :)
আমি এই প্রথম সম্পুর্ন একা ঈদ করছি আমেরিকাতে। আমি এখানে নতুন এসেছি, ক্যালিফর্নিয়ার সান্তা ক্লারা শহরে, এখানে কোনো বাংলাদেশিকে চিনিনা, তাই ঈদ বলে আমার কিছু নেই :) এমন না যে আমি NY থাকতে ঈদ করে উলটিয়ে ফেলতাম কিন্তু তবুও মনে একটা শান্তনা থাকত।আর কিছু না হোক খালার বাসা আর দু একজন বান্ধবির বাসা যেতে পারতাম, এখানে সেটাও সম্ভব না :(
আজ ঘুম থেকে উঠে একবার মনে হয়নি যে আজ ঈদ, কাজের মাঝে কাজ আমি শুধু দেশে ফোন করেলাম।
আমি ইদানিং অনেক দেরিতে উঠি, তাই যথারিতি আজও সকাল দশটা বাজে উঠলাম, এরপর নাস্তা করে আজ প্রথমবারের মতো এখানকার একটা public library তে গেলাম। ভালই সময় কাটল বিকাল পর্যন্ত। এরপর ঘরে ফিরে কিছুখন USA এর Economy আর Job News পড়ে স্থির হয়ে বসে থাকলাম, পরিস্থিতি যেদিকে এগুছছে তাতে মনে হয়না সহজে আমার একটা কাজ পাবার কোনো সু্যগ আছে।যাহক, যা হবে তা নিয়ে ভেবে কিছু change করতে পারবনা আমি, তাই সময় আর সুযোগের হাতে সব ছেড়ে দিয়েছি। সময়ই সব ঠিক করে দিবে আশা করি।
ঈদের দিন শেষ হতে চলল আর আমার একটি বারের জন্য মনে হচ্ছেনা আজ এমনি একটা বিশেষ দিন ছিল। পরিবেশ হয়ত আমাদের সব ভুলিয়ে দেয়। আমি তাই হয়ত ধরেই নিয়েছি এটাই সাভাবিক যে আমি এভাবেই এমন একটি বিশেষ দিন কাটিয়ে দিব নিজের অজান্তে :)
আমি নিজে ঈদ যাপন করতে পারিনি তো কি হয়েছে সবার জন্য রইল অনেক ঈদের শুভেছছা :)
Recent Comments