আমার অস্তিত্ত আমার দেশ!!

2009 February 8

কিছুদিন থেকে একটা ব্যাপার আমাকে খুব খোচাচ্ছে, ব্যাপারটা আগেও আমাকে সবসময় ভাবিয়েছে কিন্তু ইদানিং বোধহয় একটু বেশীই অস্থির করে তুলছে। এই যে আমি প্রতিদিন কাজে যাই, কাজ থেকে ফিরে, কাজের মাঝে আমার সহকর্মীদের সসাথে কথা বলি, ঘরে ফিরে এক অল্প পরিচিতা ইন্ডিয়ান মেয়ের সাথে কিছুখন কথা বলি, এরপর খাই এবং ঘুমাই – এই অতি নিরানন্দময় জীবনের যাত্রার সবচেয়ে কুতসিত যেটা তা হলো এরা কেউ আমার আপনজন না কিংবা আমার দেশের মানুষ না।আমি বেচে আছি অসংখ মানুশের মাঝে…কিন্তু এদের কারো সাথেই আমার মতামত, চিন্তাভাবনা, কথা বার্তা, দুঃখ বোধ, সুখ…আকুলতা, বিষন্নতা…কিছুই মেলেনা…আমি বেচে থাকি শুধু বেচে থাকার জন্য! অসংখ অপরিচিত মুখের মাঝে!!

ভিনদেশে ভাল পরাশুনা করতে এসে, ভাল চাকুরি করতে করতে এইভাবে কথা বলা হয়তো আমাকে মানায় না, নিজের সার্র্থের জন্য, ভালো কিছু করার জন্যই এখানে পরে আছি, কিন্তু তবু মাঝে মাঝে কিছুতেই মন টিকেনা, ভীষন অরথহীন মনে হয় এই জীবন্টা, মনে হয় – এর চেয়ে আপনজনদের মাঝে একটু কম সুখে, কষ্ট করে থাকাও ভাল।তবু বেচে থাকার একটা মুল্য থাকবে।

তাই কদিন ধরে seriously ভাবছি দেশে ফেরত যাব, হয়ত এক্ষুনি এই মুহুর্তে যাওয়া সহজ নয়, তবে খুব শীঘ্রই, ২ থেকে ৩ বছরের মাঝে দেশে ফেরত যাব। জানি অনেক polution, অনেক নোংরা পলিটিক্স, সুযোগ – সুবিধার অনেক কম, আর সবচেয়ে ভয় হলো নিরাপত্তা নিয়ে, তবু সেটাই আমার দেশ, সেখানেই আমার শীকড়। যে দেশে জীবনের একটা বড় সময় কাটিয়ে এসেছি সেখানকার সব  problem-এর মাঝেও, সেখানে, ৩ বছর একটু ভাল দেশে(আমেরিকা!!) থেকে নাক কুচকানোর কিছু দেখিনা, যেমন যাই হোক, ওটাই আমার দেশে, ওখানেই আমার অস্তিত্ত। হয়ত কিছু ভাল কায়দা কানুনে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু কাছের মানুশ থেকে দূরে থাকার ব্যাপারে এখন অভ্যস্ত হয়নি আর কখন হতে পারব বলেও মনে করিনা।

প্রত্যেকের নিজস্ব পছন্দের ব্যাপার থাকে, সময় আর পরিস্থিতির সাথে তা বদলায়। আমি যদি হয়ত আরও অনেক ছোট বেলায় এখানে আসতাম, এইখানকার culture-এর সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারতাম, কিংবা মা-বাবা আপঞ্জন্দের নিয়ে এইখানে থাকতাম, ব্যাপারটা হয়তো ভিন্ন হতো, কিন্তু আমি এখন কিছুতেই এখানে মন দিতে পারিনা, আমার আমার নিজের অস্তিত্তকে পর্যন্ত অনুভব করতে পারিনা, একজন  lost মানুষ হয়ে বেচে আছি, যার কোনো মুল্য নেই।

আমি তাই seriously ভাবছি, দেশে ফিরে যাব, যত দ্রুত সম্ভব। এই অস্তিত্তের টানাটানি নিয়ে অর্থহীন জড় পদার্থের মত বেচে থাকা আর সম্ভব হয়ে উঠছেনা।

আমি আমার আপন ঠিকানায় নিজেকে আবিষ্কার করতে চাই …।আমি আমার আপন দেশে আমার ঘরে ফিরে যেতে চাই :)

dsc_0605-3

4 Responses leave one →
  1. 2009 February 13
    oronno permalink

    Apnar jodi sotti e deshe chole jete ichcha kore tahole beshi deri korben na. Jotoi din jabe totoi kostokor hobe deshe jawa.. ek ek somoy amar je ki vishon ichcha kore deshe chole jete ta bole bojhate parbo na.. kintu jokhon family ar next generation er kotha vabi tokhon ar jawa hoi na.. November e jokhon ami chakri haralam tokhon vebechilam ebar chole jai kintu ekhon abar chakri peye sob kichu chere notun ek jaigai jachchi.. abar zero theke suru apnar motoi.. e ar valo lage na.. janen amar jara first generation immigrant amra mone hoi ar konodin amader root khuje pabo na.. na ekhankar na okhankar.. so ekhankar root beshi govir hobar agei chole jan.. amader desher onek poblem tobu otai amader mati amader jibon..

  2. 2009 February 26

    খুব সত্য কথাই বলেছেন লিপনা আপুনি। যত যাই হোক, যত খারাপই হোক কিন্তু আমাদের দেশ যে। প্রিয় বাংলাদেশকে ছেড়ে থাকা বড়ই কঠিন। লেখা পড়ে মনটা বড়ই উদাস হয়ে গেল। উড়ে যেতে ইচ্ছে করছে এখন প্রিয় স্বদেশে …

  3. 2009 March 6

    দারুণ পোস্ট

  4. 2009 April 23

    Ei jontrona ta aami bujhi. bhetore bhetore jeno kure kure khaay. taao to tomaar katha bolbaar keu ekjon aachhe. amai ekkaale emon probaase chhilum, je katha bolbaar motn-o keu chhilo naa.

    aasole ekta khub satyi katha ki jaano, je kono khNaacha-i khNaacha. seta sonaar khNaacha holeo asole seta ekta bondishaala-i.

    aasha kori tumi khub shiggiri deshe firte paarbe. tomaar maa, baba, bhaai, boner kaachhe.
    aamar shubhechchha roilo.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS