আমার খবরা খবর!!

পরসমাচার এই যে, আমি Philadelphia শহরে jobপেয়েছি এবং প্রায় ২ সপ্তহ হলো কাজ শুরু করে দিয়েছি। Economy-র এই দুরদিনে যে একটা কাজ পেয়েছি তাতেই আমি ধন্য, সেটা সাধ্রের NY শহরে না হলেও, বেশ ভাল  company এবং আমার কাজের রকমটাও চমতকার (কিন্তু অনে……ক pressure :( )।

এখান থেকে NY মাত্র ২/৩ ঘন্টা। যেই জাইগায় থাকছি তার নামটা খুবি সুন্দরঃ King Of Prussia. চমতকার সাজানো গোছানো শহর। আমার বাসার কাছেই হলো আমেরিকার দিতীয় বৃহত্তম shopping mall. এইখান থেকে Philly downtown মাত্র ১৫ মিনিটের মতো, খুবিই চমতকার।Manhattan -এর মতো চাকচিক্কময় কিন্তু ওখা্নকার মতো এত crowd নয়। ছিমছাম এবং clean। এইটা একটা খুবি পুরনো শহর তাই রেস্তুরেন্ট এবং শপিং সেন্টার গুলো অনেক অভিজাত!!

আমার বাসা থেকে প্রতিদিন কাজে যেতে লাগে ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট।

আমি আগে কখনো একা সেভাবে গাড়ী চালাইনি, তাই নতুন কাজের excitement কিংবা  pressure যতটা না আমাকে কাবু করেছে তার চেয়ে বেশি আমি মুগ্ধ এবং আতঙ্কিত আমার driving নিয়ে  :$ খুবি ভয় পাই কিন্তু মজাও লাগে :)

এইখাঙ্কার রাস্তা ঘাট গুলো খুবি ছোটো এবং ভীষন আকা বাকা, বাসা ফিরতে ফিরতে আমার দম বের হয়ে যায়, তার উপর যোগ হয়েছে snow. যাহক, এও এক বিরল অভজ্ঞতা জিবনের :)

নতুন বাসা গোছানো থেকে শুরু করে, নতুন কাজ বুঝে নেয়া, নতুন মানুষের সাথে মেশা..নতুন জায়গা ঘুরে দেখা….সব মিলিয়ে খারাপ যাছছেনা…

কাজ খোজা, interview দেয়া, কাজে join করা, বাসা খোজা…সব মিলিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমার যে একটা ব্লগ আছে আর সেটা update করার যে একটা ব্যাপার আছে বেমালুম ভুলে গেছিলাম…যাহোক, দেরিতে হলেও কিছু একটা লিখেছি…এতেই আমি খুশি!!

আশা করি আবার একটু নিয়মিত লিখতে পারব।

Respond to this post