সাধের নিউইয়র্ক শহরে অবশেষে এসে পৌছেছি :P
গতকাল রাতে দশটায় যখন নামলাম জ্যাকসন হাইটস মনে হল কত চেনা জায়গাটা!! আমি খনিকের জন্য ভুলে গেলাম যে আমি এইখানে এখন আর থাকিনা! এবং আমি কিছুটা nostalgic হয়ে পড়লাম! যাহক, আসার পর থেকে অবশ্য ঘরেই বন্দি, আমার ধারনা ঘরে বসে থাকতে থাকতে আমি ঘরকুনো হয়ে গেছি :( ঘরে আছি তবু কিযে ভালো লাগছে, খালার হাতের মজার মজার রান্না আর গরম গরম চা, কিযে সুখ মনে হচ্ছে :) অবশেষে vegetarian ঊপাধি থেকে মুক্তি পেলাম :)
ঘরকুনোর আরেক নমনা হলো আমার অতি প্রিয় বান্ধবি আমাকে Atlantic city বেড়াতে যাবার জন্য ফোন করেছিল, আমি নিরবিকার ভাবে না করে দিয়েছি :D এই ঠান্ডায় এতদুর যাবার চিন্তাতে আমার বিরক্ত লাগছিল!!
যাহোক, যত যাই বলি, বেরতো হবই! এতদিনে এলাম, ঘুরে দেখবনা আমার অতি চেনা প্রিয় শহরটা :P ঘুরব আর একটু পর পর nostalgic হবো, এটাই মজা লাগছে এখন !!
অর্নবের গান শু্নছি একটা আজ সারাদিন: (গানটির Link (external) )
শীতের সন্ধ্যায়, আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
তারার নিচে, বাতাস বয়ে যায়, আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথা
সময় কি আমাদের স্বপ্ন দেখাবে, নাকি নিয়ে যাবে আরও দূরে
চল ভাবি এই আশাতে একসাথে হাত ধরে
সেই রোদ জ্বলা মিষ্টি শীতে ভোরে বিকেলে…..।আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা
আমার তোমার কি কোথাও লুকিয়ে থাকার কথাএত কিছু কি আমাদের আজ হওয়ার কথা
ভাবছি যা, সময় তা নিয়ে যায় অযথাসময় কি আমাদের স্বপ্ন দেখাবে, নাকি নিয়ে যাবে আরও দূরে
চল ভাবি এই আশাতে একসাথে হাত ধরে
সেই রোদ জ্বলা মিষ্টি শীতে ভোরে বিকেলে…..।