আমি নিউইয়র্ক যাবার কথা ভেবে এই সুখে মরে যাচ্ছি যে আমি বিরিয়ানি খেতে পারব :P
প্রতিদিন একই সব্জি-ডাল খেয়ে আমি তিক্ত বিরক্ত!! এখন আমি শুধু অপেহ্মা করে আছি কবে নিউইয়র্ক যাবো আর বিরিয়ানি খাব :D
আজ এক শনিবার, পরের শনিবারেই আমি নিউইয়র্ক থাকব, মনে হচ্ছে কত… দিন… বাকি!! তর সইছেনা আর, শুধু যে জিনিসটা নিয়ে খুব চিন্তিত হচ্ছি তা হলো: weather. এখানকার চমৎকার sunny weather-এ থাকতে থাকতে, snow আর ঠান্ডা কি জিনিস ভুলেই গেছি !!!
যাহোক, মনে হচ্ছে অনন্ত কাল পরে বিরিয়ানি খাবো, আগে যখন তখন দৌড় মেরে চলে যেতে পারতাম। আর এখন দিন গুনতে হচ্ছে কবে যাব আমার প্রিয় শহরটাতে বিরিয়ানি খেতে :) মনে আছে বিরিয়ানি নিয়ে কত লেখা লিখেছি এই ব্লগ-এ। যতবার বিরিয়ানি খেতাম, খাওয়া শেষে আমার অভ্যাস ছিল কাছের একটা পানের দোকান থেকে পান খাওয়া। উদরপূর্তি করে বিরিয়ানি খেয়ে, মনের সুখে পান খেয়ে রাস্তায় হেটে বেড়ানোর সেই সুখ অন্যরকম ছিল। হাটতে হাটতে tired হলে আলাউদ্দিন-এ চা খেতে ঢুকে পড়তাম!! কি যে অদ্ভুত সেই সময়গুলো ছিল, এখন মনে হলে বড় মধুর আর স্বপ্ন স্বপ্ন মনে হয় :)
অল্প কিছুদিনের জন্য যাচ্ছি যদিও, আশা করছি এতদিন পর এই NY short visit আনন্দদায়ক হবে!
আর কিছু হোক বা না হোক, আমার সাধের বিরিয়ানি খাওয়া হবে ভেবেই আনন্দে নাচতে ইচ্ছা করেছে :)

Posted by টক্স on December 25, 2008 at 8:23 am
আরে আপু হ্যান্ডশেক করে নেই আপনার সাথে। আমার প্রিয় খাবারের মধ্যে একটা হল বিরিয়ানী। অসম্ভব ভাল লাগে খেতে। বিরিয়ানী রান্না শিখে ফেলুন, বাসাতেই করতে পারবেন মাঝেমধ্যে তাহলে !