একঘেয়েমি জীবনযাপনের জন্য কিনা জানিনা, কিন্থু আমার কথাবারতা, লেখালেখি আজকাল বড় বিরক্তিকর আর একঘেয়ে হয়ে গেছে। চিন্তা চেতনার মাঝে আমার যে sharpness ছিলো সেটাকে ভীষন miss করি।মনে হয় যেন কতকাল একটা ভাল কথা লিখিনা, বলিনা। আজকাল নিজের লেখা পড়ে একটা মৃত মানুষের দিনলিপি মনে হয়!!! খুব মিস করি হাসিখুশি সেই আমাকে, যে কোথায় জানি হারিয়ে গেছে :(
একঘেয়েমি আর একাকি এই জীবনযাপনে একটু পরিবর্তন আনার জন্য তাই নিউইয়র্ক যাবার ডিসিশনটা নিলাম। সামনে long holiday, এইসময়ে জব খুজে খুব একটা পৃথিবি উল্টাতে পারবনা :) তাই একটু ঘুরে আসলে হয়ত ভাল লাগবে, কতদিন দেখিনা আমার প্রান প্রিয় শহরটাকে!!
দেশের পর এখন ওটাই আমার সেকেন্ড হোম হয়ে দাড়িয়েছে! দেশকে আমি যেভাবে miss করি, আমি খেয়াল করছি, নিউইয়র্ক ছাড়ার পর নিউইয়র্কএর প্রতিও আমার তেমন একটা টান! এই শহরটা আসলেই আমাকে একটা অজানা বন্ধনে বেধেছে। আমি যখন নিউইয়র্ক যাবার টিকেটটা কাটলাম মুহুর্তে আমার মনটা খুশিতে ভরে গেল! হয়ত একটু বাড়াবাড়ি রকমের emotion হচ্ছে আমার নিউইয়র্ক নিয়ে, কিন্তু এটাই আমার জন্য সত্য, অস্বীকার করার উপায় নেই!
জানিনা এই অচেনা আমার আমির কাছে নিউইয়র্ক এখন কেমন লাগবে, হয়ত ভাল, হয়ত বিরক্তিকর। যেমনি লাগুক, বড় উথাল পাথাল করছে মনটা আমার একান্ত প্রিয় ওই শহরটার একটা বার দেখার জন্য!!
Posted by টক্স on December 25, 2008 at 8:20 am
হুম, ঠিক বলেছেন। অনেকদিন কোনও শহরে থাকলে এমন মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হয় বৈকি ! আর এই টান ভবিষ্যতেও অটুট থাকবে আশা করি।