নতুন করে পাব বলে !!

আমার দিনগুলো যে কিভাবে কাটছে আমি নিজেও জানিনা। আমার সকাল কখন হয়, আমার রাত কখন আসে আমি কিছুই টের পাইনা।প্রতিদিন আমি একটা রবোটের মতো দিন যাপন করি। অনেকটা ভাব্লেশহীন এবং স্থির। এই কিছুদিন আগেও আমার জিবনযাপন কত ভিন্ন ছিলো। আমি আমেরিকার সবচেয়ে ব্যস্ততম শহর New York- এ পাখা মেলে উড়ে বেড়িয়েছি।প্রতিটা মুহুর্তকে পরিপুর্ন ভাবে উপভোগ করেছি।

যখন অজানা অচেনা এই California তে এলাম, ভেবছিলাম এই স্থিরতা আমি সহ্য করতে পারবনা, কিন্তু আমার ধারনা ভুল। সময় এবং পরিস্থিতি এক অদ্ভুত জিনিস, যেকনো পরিস্থিতিতে মানুষ নিজেকে খাপ খাইয়ে ফেলে :)

আমার মতো ছটফট মেয়ে দিব্বি একটা রুমের মাঝে দিন কাটিয়ে দিচ্ছে। প্রতিনিয়ত আমি কত কিছু যে শিখছি জীবন সম্পর্কে। প্রতি মুহুর্তে আমি অবাক হচ্ছি মানুষ হিসেবে আমাদের adaptability এর খমতা দেখে, যেকোনো পরিস্থিতি সীকার করার খমতা দেখে :) এই রকম একটা স্থির সময় আমার ধারনা সবার জীবনেই আশা উচিত, জীবনে চলার পথে আমরা অনেক কিছুর খেই হারিয়ে ফেলি, এই সময়গুলো হয়ত আমাদের নতুন পথ দেখতে সাহায্য করে কিংবা নিজেকে আবিশাকার করতে সাহায্য করে। আমি just মনে প্রানে মনে করি এইরকম একটা সময়ের আমার খুবি প্রয়োজন ছিল এবং আমি fortunately সেই সুযগটাও পেয়েছি নিজেকে আবার নতুন করে আবিশকার করার এবং নিজেকে নিয়ে ভাব্বার :)

নিজেকে নতুন করে পাবার জন্য এই অচিন জায়গায় নির্বাসনের বড় প্রয়োজন ছিল :)

One Response to this post.

  1. Posted by megha08 on December 19, 2008 at 7:49 am

    আপনার এই কথাটা ভীষণ ঠিক “যে সময় আমাদের নতুন পথ দেখাতে সাহায্য করে”।

    আর আমার এটাও মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজের জন্য একটু ফাঁকা সময়ের প্রয়জন, নিজেকে আরো ভাল করে চেনার জন্য। যাই হোক, আশা করছি এই ‘সময়ে’ আমরা কিছু ভাল লেখা আপনার ব্লগে দেখতে পাবো।

    Reply

Respond to this post